১৯৭১ : ইত্তেফাকের পাতায় অসহযোগের দিনলিপি

| Publication Type | Journal Article |
| Publication Year | October 2026 |
| Author(s) | রোকনুজ্জামান বাবুল (Rokonuzzman Babul) |
| Journal Name | গণহত্যা ও মুক্তিযুদ্ধ |
| Volume, Issue | ১৪ (বাংলা) |
| Pagination | 37-88 |
| Article Type | Paper |
| DOI | https://doi.org/10.68002/1402 |
Keywords: দৈনিক ইত্তেফাক, অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান
Attachment
Abstract: আলোচ্য প্রবন্ধের কেন্দ্রে রয়েছে অসহযোগ আন্দোলন, যা সংগঠিত হয় ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে। এটি ছিল পাকিস্তানের ঔপনিবেশিক শাসন ও শোষণের নিগড় থেকে মুক্তির জন্য, সংখ্যাগরিষ্ঠ বাঙালির গণতান্ত্রিক রায়ের মর্যাদা রক্ষার আন্দোলন। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের মূল বিষয়গুলো লক্ষ করলে আমরা যে বিষয়গুলো দেখতে পাই তা হলো- প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক জাতীয় পরিষদ অধিবেশন স্থগিতের প্রতিবাদ, স্বশাসন প্রতিষ্ঠা, সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ও স্বাধীনতার ইশতেহার, ৭ মার্চের দিকনির্দেশনামূলক ভাষণ ও ১০ দফা কর্মসূচি, বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণ গ্রহণ। এই আন্দোলনের সমাপ্তি ঘটে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনির ‘অপারেশন সার্চলাইট’ এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, যার ফলশ্রুতিতে শুরু হয় মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এ প্রবন্ধে ধারাবহিকভাবে ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সময়ের প্রকাশিত ইত্তেফাক পত্রিকার খবরগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করা হবে। আলোচ্য প্রবন্ধে ১৯৭১ এর অসহযোগ আন্দোলনের ৬ মার্চ ও ৭ মার্চের ঘটনাগুলো ইত্তেফাক পত্রিকার আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করা হযেছে। কারণ এই আন্দোলনের প্রতিটি ধাপই প্রতিফলিত হয়েছে সমকালীন সংবাদপত্রে, বিশেষ করে দৈনিক ইত্তেফাক-এ। ১৯৭১ সালের ঐতিহাসিক অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ভূমিকা গভীরভাবে তাৎপর্যপূর্ণ। প্রথম কিস্তিতে অসহযোগ আন্দোলন ও সংবাদের বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। এখানে তাই পুনরাবৃত্তি করা হলো না।