’৭১-এর গণহত্যা, সংকট ও মুক্তিযুদ্ধ: এপার বাংলার নাটকে তার প্রতিচ্ছবি

Publication Type Journal Article
Publication Year October 2026
Author(s) অমর ভাণ্ডারী (Amor Bhandari)
Journal Name গণহত্যা ও মুক্তিযুদ্ধ
Volume, Issue ১৪ (বাংলা)
Pagination 11-36
Article Type Paper
DOI https://doi.org/10.68002/1401

Keywords: নাটক, মুক্তিযুদ্ধ, গণহত্যা, জয় বাংলা, ইয়াহিয়া খান

Attachment

Abstract: এই প্রবন্ধে ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যা, রাজনৈতিক সংকট ও মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি পশ্চিমবঙ্গের নাট্যচর্চায় কীভাবে প্রতিফলিত হয়েছে, তা বিশ্লেষণ করা হয়েছে। আলোচনার শুরুতে ১৯৪৭ সালের দেশভাগ ও পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য, ভাষাগত বিরোধ এবং সাংস্কৃতিক আধিপত্যের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। এই দীর্ঘস্থায়ী শোষণ ও নিপীড়নের পরিণতিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনা এবং পাকিস্তানি সামরিক বাহিনির গণহত্যা ও নির্যাতনের ভয়াবহতা আলোচিত হয়েছে। একই ভাষা ও সংস্কৃতির আত্মিক বন্ধনের কারণে পশ্চিমবঙ্গের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও নাট্যকর্মীরা বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঙ্গে গভীরভাবে সংহতি প্রকাশ করেন। তাঁরা সভা-সমাবেশ, সাহিত্য, সংগীত, যাত্রা ও নাটকের মাধ্যমে বাংলাদেশের মানুষের দুর্দশা, শরণার্থী সংকট এবং মুক্তিযুদ্ধের বাস্তবতা তুলে ধরেন। এই প্রবন্ধে পশ্চিমবঙ্গের নাট্যকারদের নির্বাচিত নাটক বিশ্লেষণের মাধ্যমে ১৯৭১ সালের গণহত্যা, পাকিস্তানি সামরিক বাহিনির নৃশংসতা, বাঙালির প্রতিরোধ, উদ্বাস্তু সংকট এবং স্বাধীনতার আকাঙ্খার বিভিন্ন দিক অনুসন্ধান করা হয়েছে।

1971 : Genocide-Torture Archive & Museum © 2014
All Rights Reserved

Privacy Policy / Terms of Use