১৯৭১ : ইত্তেফাকের পাতায় অসহযোগের দিনলিপি [পূর্বের সংখ্যার পর]
রোকনুজ্জামান বাবুল
গবেষক, গণহত্যা জাদুঘর, খুলনা
DOI: https://doi.org/… 16.1971/jog&lwr2026v7
Keywords: দৈনিক ইত্তেফাক, অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান
Abstract
আলোচ্য প্রবন্ধের কেন্দ্রে রয়েছে অসহযোগ আন্দোলন, যা সংগঠিত হয় ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে। এটি ছিল পাকিস্তানের ঔপনিবেশিক শাসন ও শোষণের নিগড় থেকে মুক্তির জন্য, সংখ্যাগরিষ্ঠ বাঙালির গণতান্ত্রিক রায়ের মর্যাদা রক্ষার আন্দোলন। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের মূল বিষয়গুলো লক্ষ করলে আমরা যে বিষয়গুলো দেখতে পাই তা হলো- প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক জাতীয় পরিষদ অধিবেশন স্থগিতের প্রতিবাদ, স্বশাসন প্রতিষ্ঠা, সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ও স্বাধীনতার ইশতেহার, ৭ মার্চের দিকনির্দেশনামূলক ভাষণ ও ১০ দফা কর্মসূচি, বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণ গ্রহণ। এই আন্দোলনের সমাপ্তি ঘটে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’ এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, যার ফলশ্রুতিতে শুরু হয় মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এ প্রবন্ধে ধারাবহিকভাবে ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সময়ের প্রকাশিত ইত্তেফাক পত্রিকার খবরগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করা হবে। আলোচ্য প্রবন্ধে ১৯৭১ এর অসহযোগ আন্দোলনের ১ মার্চ ও ২ মার্চের ঘটনাগুলো ইত্তেফাক পত্রিকার আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। কারণ এই আন্দোলনের প্রতিটি ধাপই প্রতিফলিত হয়েছে সমকালীন সংবাদপত্রে, বিশেষ করে দৈনিক ইত্তেফাক-এ। ১৯৭১ সালের ঐতিহাসিক অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ভূমিকা গভীরভাবে তাৎপর্যপূর্ণ
Notes and References
১. দৈনিক ইত্তেফাক, ৩ মার্চ ১৯৭১
২. দৈনিক ইত্তেফাক, ৪ মার্চ ১৯৭১
৩. দৈনিক ইত্তেফাক, ৫ মার্চ ১৯৭১
Published
April 2026
Issue
Volume 13, Bangla; January 2026
Section
Liberation War
Copyright © 2026 Genocide Museum BD

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

