বেলার মাঠের গণহত্যা
অপু সরোয়ার
সিও, উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন U ITRCE, ব্যানবেইস, শিক্ষা মন্ত্রণালয়।
DOI: https://doi.org/… 16.1971/jog&lwr2026v7
Keywords:জয়পুরহাট, গণহত্যা, আক্কেলপুর, শান্তি কমিটি
Abstract
আলোচ্য প্রবন্ধে জয়পুরহাট জেলা শহর থেকে ষোল কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে সাত কিলোমিটার দূরত্বে অবস্তিত আক্কেলপুর এলাকার বেলার মাঠের গণহত্যা নিয়ে আলোকপাত করা হয়েছে । ১৯৭১ সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর, রাজাকার এবং শান্তি বাহিনীর সদস্যরা আক্কেলপুরে দফায় দফায় নির্যাতন ও গণহত্যা সংঘটিত করে। পাকিস্তানী সেনাবাহিনী ও রাজাকাররা জয়পুরহাট, নওগাঁ ও বগুড়া জেলার গ্রামে গ্রামে প্রবেশ করে নির্মম ধ্বংশযজ্ঞ চালায়। জয়পুরহাট ও আশে পাশের অঞ্চলে পৌঁছার পর পাকিস্তানী মিলিটারিদের অত্যাচারে অতিষ্ট হয়ে জানমালের নিরাপত্তা তথা ইজ্জতের ভয়ে জনগণ ভারতে পালিয়ে যেতে থাকে। ১৯৭১ সালের মে মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ ১৫ জুন পলায়নরত কিছু লোককে গাড়োয়ানরা (গরু ও মহিষের গাড়ী চালক) ভারতীয় সীমানায় রেখে আসার পথে প্রায় ১৯ জন গাড়োয়ানকে গ্রেফতার করে জয়পুরহাট শান্তি কমিটির অফিসে নিয়ে আসা হয়। রাতে সেখানে বন্দী করে রেখে পরদিন ট্রাকে করে শামীম বিহারীর নেতৃত্বে তাদের আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় স্থাপিত পাকিস্থানী মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাদের ভালক্যা বাঁশের মোটা গোড়া দিয়ে কুপিয়ে, পিটিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। পরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পৌরসভার অন্তর্গত আমুট্ট গ্রামের বেলার মাঠে গণকবর দেয়া হয়। পরবর্তীতে জুন মাস হতে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ে আমুট্ট গ্রামের বেলার মাঠে কয়েক দফা গণহত্যায় প্রায় আরও ৪০ জন লোক নিহত হয় । লোকমুখে কেউ কেউ বলেছেন মৃতের সংখ্যা প্রায় এক হাজার ও তার বেশি। কিন্তু এই অগনিত নিহত ব্যক্তিদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি
Notes and References
- মুনতাসীর মামুন (সম্পা.), মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খন্ড, ঢাকা : সময় প্রকাশন, ২০১৩
- হাসান হাফিজুর রহমান (সম্পা.), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : অষ্টম খন্ড, ঢাকা : তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ১৯৮৪
- আবুল কাশেম (সম্পা.), মুক্তিযুদ্ধে জয়পুরহাট, জেলা প্রশাসন, জয়পুরহাট, ১৯৯৯
- আমিনুল ইসলাম বাবুল, মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস: জয়পুরহাট জেলা, ঢাকা, তাম্রলিপি, ২০১৭
- মোহাম্মদ মনিরুজ্জামান, জয়পুরহাটের গণহত্যা, জেলা প্রশাসন, জয়পুরহাট,
- ২০২১
- আবদুস সাত্তার মৃধা, জয়পুরহাটের ইতিহাস, বিজয় প্রকাশ, ফেব্রুয়ারি ২০১৪ প্রফেসর ফারুক আহমেদ, মুক্তিযুদ্ধে আক্কেলপুর, সি, এস কম্পিউটার্স এন্ড প্রিন্টিং প্রেস, বগুড়া, এপ্রিল ২০২২
- দৈনিক ইত্তেফাক, ১৩ ডিসেম্বর ২০১৯
Published
April 2026
Issue
Volume 13, Bangla; January 2026
Section
Liberation War
Copyright © 2026 Genocide Museum BD

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

